রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সুবিধাবঞ্চিত সনাতনী শিশুদের মাঝে নবজাগরণ ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি। রাজশাহীঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২৩ জন সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বী শিশুদের মাঝে পূজার নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৪.০০টায় বিশ্ববিদ্যালয় ডিন’স কমপ্লেক্সের কনফারেন্স রুমে বারসিক’র সার্বিক সহযোগিতায় ও নবজাগরণ ফাউন্ডেশনের উদ্দ্যােগে এ বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহিন হোসেন মিটুলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সূচনা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র বলেন, আমাদের তরুণ সমাজ এখনো শেষ হয়ে যায়নি।

এখনো কিছু তরুণ রয়েছে যারা নিঃস্বার্থে মানবসেবায় নিজেকে বিলিয়ে দিতে পারে। নবজাগরণ ফাউন্ডেশন একটি জ্বলন্ত উদাহরণ।

মানুষের জন্য কাজ করার যে উদ্দীপনা, চেষ্টা এবং নিরলস পরিশ্রম আমি তাদের মধ্যে লক্ষ্য করলাম আমি তার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি।

আমি তোমাদের সাথে ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করছি। আর তোমরা হতাশ হবে না। মহৎ কাজে মানুষ কমই পাবা।

রবীন্দ্রনাথের গানের কথা মাথায় রেখে এগিয়ে যাও এবং এই নীতি গ্রহন কর যে, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।

বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সভাপতি অধ্যাপক ড. ফারহাত তাসনিম বলেন,
নবজাগরণ ফাউন্ডেশন সর্বদা সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে।প্রতি বছর বিভিন্ন উৎসবের সময় যারা নতুন পোশাক বা অন্যান্য সামগ্রী ক্রয় করতে পারেনা।
তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে সামনে এগিয়ে আসে নবজাগরণ। তাদের কার্যক্রমগুলো যখন জানতে পেরেছি তারপর থেকেই তাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করি। যতটুকু পারি পাশে থাকি। সামনেও পাশে থাকতে চাই।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অলিউল ইসলাম বলেন, পূজার নতুন জামা বিতরণ নবজাগরণ ফাউন্ডেশনের একটি বার্ষিক উৎসব।

এ মহৎ কাজের আহ্বায়ক হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আজ আমরা সহানুভূতি এবং সৌহার্দ্যের মেলবন্ধনে আবদ্ধ হয়েছি একটু ভালো রাখার প্রচেষ্টা চালাতে।

একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিৎ বিশেষ করে উৎসবগুলোর সময়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাড়ানো। ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে বদ্ধপরিকর হতে হবে।

এসময় জাহিদ হাসান এবং দিলরুবা আক্তার দিতী’র যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান মাহমুদ রানা, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রুকসানা বেগম, বারসিক এর আঞ্চলিক সমন্বয়ক শহিদুল ইসলাম এবং নবজাগরণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102