রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাবি শিক্ষার্থীকে হল থেকে বের করে দিল ছাত্রলীগ নেতা

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক ছাত্রকে হুমকি দিয়ে কক্ষ থেকে নামিয়ে দিয়েছে ছাত্রলীগ। ১৬ অক্টোবর সোমবার রাত ৮.০০ টার দিকে মাদারবক্স হলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম কেরাতুল ইসলাম সাদ বিন সরকারকে। তিনি ফাইনান্স বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হুমকিদাতা ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত সরকার।

প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানান, সোমবার রাতে জয়ন্ত ও তার অনুসারীরা হলের ৪০৫ নম্বর কক্ষে গিয়ে কেরাতুল ইসলামকে সিট ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেন। কিন্তু কেরাতুল ইসলাম তার বৈধ সিট ছেড়ে যেতে অস্বীকৃতি জানান।

এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারার হুমকি দিয়ে ওই কক্ষের মেঝেতেও না থাকার জন্য হুমকি দিয়ে বিছানাপত্র বের করে ওই সিটে রবীন খান নামে এক শিক্ষার্থীকে তুলে দেন। রবীন খান অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, আমি এই হলের ৪০৫ নম্বর রুমের আবাসিক ছাত্র।

তা হওয়া সত্ত্বেও ছাত্রলীগের নেতাজর্মীরা এসে আমাকে সিট থেকে নেমে যাওয়ার জন্য বারবার হুমকি দেয়।

রাতের বেলা যাওয়ার জায়গা নেই বলার পরেও তারা জানায় এই রুমের মেঝেতেও যেন আমি না থাকি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয় অভিযুক্ত ছাত্রলীগ নেতা জয়ন্ত সরকার বলেন, হলের ৪১৮ নম্বর কক্ষ আমার ছিল সেখানে মামুন (বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী) তার ছেলে তুলেছে। এজন্য আজ তার ৪০৫ নম্বর কক্ষে আমার ছেলেকে তুলি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. মো. শামিম হোসাইন বলেন, ঘটনা টি একটু আগেই শুনলাম। আমি যেহেতু এই হলের অভিভাবক, আমি কাল হলে গিয়ে বিষয়টি দেখবো।

ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নিরাপত্তাহীনতার কোনো সুযোগ নাই, গার্ডের সাথেও আমার কথা হয়েছে। তারা দু’জন এখন বেড শেয়ার করে আছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102