শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ভদ্রলোক হয়ে গেছি মানে দুর্বল নই : আসিফ।

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

এবার এক ব্যক্তির ওপর ক্ষোভ ঝারলেন সংগীতশিল্পী আসিফ আকবর। জানালেন, ওই ব্যক্তি তার নাম ও কণ্ঠ নকল করে দীর্ঘদিন ধরেই ইউটিউবে গান প্রকাশ করে আসছে। শুধু তাই নয়, প্রকাশিত সেসব গানে শ্রোতাদের নজর কাড়তে থাম্বনেইলে আসিফের ছবিও জুড়ে দেওয়া হয়েছে! ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আসিফ জানান, এ ধরনের কোনো গানে তিনি কণ্ঠ দেননি। এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে শ্রোতাদের বি’ভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আসিফ।
সংগীতশিল্পী আসিফ লেখেন, আমি বিএনপির রোডমার্চের গানও গাইনি, আবার আওয়ামী উন্নয়ন বন্দনার পদ্মা সেতুর গানও গাইনি। এর আগে একটা হিন্দি গান গেয়ে আমার নাম ও ছবি জুড়ে দেওয়া হয়েছিল। আজ সকালে একজন পাঠাল ‘বারো ভাতারির গান’। এই গানটিও আমি গাইনি। অথচ আমার নাম ও ছবি এটাতেও জুড়ে দেওয়া হয়েছে।
আসিফ আরও লেখেন, পদ্মা সেতু এবং বিএনপির রোড শো থিম সংয়ের এই গায়ক নকলও গায়, অশ্লীলও গায়। আমার কণ্ঠ নকল করা তার নেশা। তাতে অসুবিধা নাই। সমস্যা হচ্ছে, আমার ছবি আর নাম ব্যবহার নিয়ে। এটা জোচ্চোরের কাজ।

ওই ব্যক্তিকে সতর্ক করে আসিফ লেখেন, আগের তুলনায় আমি এখন যথেষ্ট শান্ত, হুটহাট রেগেও যাই না। আইনগত ব্যবস্থা নেওয়ার মতো সময় আর মানসিকতা নেই। সমাজে এসব ভাইরাস কালে কালে আসে। ফেসবুকের মতো পাবলিক প্লেসে এই ইস্যুটা তুলে ধরলাম। ভদ্রলোক হয়ে গেছি মানে আমি দুর্বল নই। এই ধরনের অসভ্য উপদ্রবগুলো থাকবেই, আমার শ্রোতারা বিভ্রা’ন্ত হবেন না আশা করি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102