রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজশাহী বিসিক শিল্পনগরী-২ এর প্লট বরাদ্দপত্র হস্তান্তর

মোঃ রাজন ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উদ্যোগে এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শিল্প উদ্যোক্তাদের নিকট রাজশাহী বিসিক শিল্পনগরী-২ এর প্লট বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চেম্বার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে উদ্যোক্তাদের হাতে বরাদ্দপত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পবা উপজেলার পারিলা ইউনিয়নের কেচুয়াতৈলে ৫০ একর ভূমির উপর ১৭২ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে রাজশাহী বিসিক শিল্পনগরী-২।

২০২০ সালের ৪ জুলাই রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ৫০ একর ভূমির উন্নয়ন কাজের উদ্বোধন করেছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী বিসিক শিল্পনগরী-২ এ মোট প্লট রয়েছে ২৮৬টি। এরমধ্যে রবিবার শিল্প উদ্যোক্তাদের ২৭টি প্রতিষ্ঠানের নামে ৩২টি প্লট বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শিল্পায়ন প্রতিষ্ঠায় প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

আজকে রাজশাহী বিসিক শিল্পনগরী-২ এর ৩২টি প্লট বরাদ্দপত্র হস্তান্তর করা হলো। পর্যায়ক্রমে বাকিগুলোও করা হবে।

এখানে মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর আঞ্চলিক পরিচালক মো. রেজাউল আলম সরকার, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা জুয়েল চন্দ্র সেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, নাসিব জেলা সভাপতি শফিকুল ইসলাম, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন।

স্বাগত বক্তব্য দেন বিসিক শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102