সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টেকনো ও গুগলের যৌথ উদ্যোগে বাংলাদেশে ফ্রি গুগল AI প্লাস,মিলবে ২TB ক্লাউড স্টোরেজ ও প্রিমিয়াম AI সুবিধা। হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন,অনুপস্থিত কর্মীদের ধরা পড়ল উপস্থিতি যাচাইয়ে। নাফ নদীর জাদিমুড়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান,মাটির নিচে লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার। নজরুল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনায় ৭৫ কোটি ২০ লাখ টাকার বরাদ্দ। যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সম্মাননা অর্জন,নেতাকর্মীদের উচ্ছ্বাস। জমি বিরোধে যুবক হত্যা,ঢাকা পালানোর পথে রংপুরে নারীসহ ৩ আসামি গ্রেপ্তার। পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর,রূপগঞ্জে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জনসমর্থনের জোয়ারে আবুল বাশার, বাঁকা ইউনিয়নে বিএনপির ভরসার নাম। চাঁপাইনবাবগঞ্জে‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে নতুন দিগন্তের সূচনা। জাতীয় প্রেসক্লাবে প্রবাসী দলের আলোচনা সভা অনুষ্ঠিত।

৬৩ বছরের পরিসমাপ্তি: আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেলো মার্কিন সহায়তা সংস্থা ইউএসএইড।

নিউজ ডেসক।
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ হলো বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা,বিশেষজ্ঞরা বলছেন—এর প্রভাব ভয়াবহ হতে পারে।

ওয়াশিংটন, ২ জুলাই ২০২৫:
৬৩ বছর ধরে বৈশ্বিক মানবিক সহায়তায় কাজ করা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড (USAID) আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার বিবিসির বরাতে জানা যায়, মার্কিন পররাষ্ট্র দপ্তর সংস্থাটির সবশেষ কর্মসূচিও বাতিল করেছে, যার ফলে কার্যত এটি এখন বিলুপ্ত।

২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ইউএসএইডের কার্যক্রম ধীরে ধীরে গুটিয়ে আনা হয়। মার্চ পর্যন্ত সংস্থার ৮০ শতাংশের বেশি কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার বন্ধ হয় বাকি কার্যক্রমও।

বিশ্বখ্যাত ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় সতর্ক করা হয়েছে, ইউএসএইডের মতো সংস্থা বন্ধ হয়ে গেলে ২০৩০ সালের মধ্যে ১৪ মিলিয়ন (১ কোটি ৪০ লাখ) মানুষের অকাল মৃত্যু হতে পারে। গবেষণায় বলা হয়েছে, এই মৃত্যুর এক-তৃতীয়াংশ শিশু হতে পারে।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, “গবেষণাটি অতিরঞ্জিত এবং ভুল অনুমানে তৈরি”।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত ইউএসএইডে কাজ করতেন প্রায় ১০ হাজার কর্মী, যাদের মধ্যে দুই-তৃতীয়াংশ বিদেশে নিয়োজিত ছিলেন। সংস্থার ওয়েবসাইটে বুধবার সকালে দেখা গেছে—২৩ ফেব্রুয়ারি থেকে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সহায়তার ইতিহাসে এটি এক যুগান্তকারী সিদ্ধান্ত, যার প্রভাব হতে পারে বহু দেশব্যাপী।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102