সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনো ও গুগলের যৌথ উদ্যোগে বাংলাদেশে ফ্রি গুগল AI প্লাস,মিলবে ২TB ক্লাউড স্টোরেজ ও প্রিমিয়াম AI সুবিধা। হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন,অনুপস্থিত কর্মীদের ধরা পড়ল উপস্থিতি যাচাইয়ে। নাফ নদীর জাদিমুড়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান,মাটির নিচে লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার। নজরুল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনায় ৭৫ কোটি ২০ লাখ টাকার বরাদ্দ। যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সম্মাননা অর্জন,নেতাকর্মীদের উচ্ছ্বাস। জমি বিরোধে যুবক হত্যা,ঢাকা পালানোর পথে রংপুরে নারীসহ ৩ আসামি গ্রেপ্তার। পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর,রূপগঞ্জে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জনসমর্থনের জোয়ারে আবুল বাশার, বাঁকা ইউনিয়নে বিএনপির ভরসার নাম। চাঁপাইনবাবগঞ্জে‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে নতুন দিগন্তের সূচনা। জাতীয় প্রেসক্লাবে প্রবাসী দলের আলোচনা সভা অনুষ্ঠিত।

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত গণশুনানি করে দাম সমন্বয় করবে এনার্জি রেগুলেটরি কমিশন।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ জারি করেছেন। নির্বাহী আদেশে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন থেকে গণশুনানি করে দাম সমন্বয় করবে এনার্জি রেগুলেটরি কমিশন।

বিইআরসির একজন কর্মকর্তা জানান, আইনটি সংশোধন হওয়ায় বিদ্যুৎ ও গ্যাসের দাম আগে যেভাবে বিইআরসি নির্ধারণ করতো, এখন সেভাবেই বিইআরসির গণশুনানির মাধ্যমে দাম বাড়াতে হবে।

এখন থেকে এটি ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৪’ নামে অভিহিত হবে।

চলতি মাসের ২২ তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ খসড়া অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। এর ফলে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩’ সংশোধন করে অধ্যাদেশে নির্বাহী আদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ৩৪(ক) ধারা বিলুপ্ত করা হয়েছে।

 

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102