রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

তালাইমারী-কাটাখালী থেকে ছয়লেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীর তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত ছয়লেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বিনোদপুর বাজার এলাকায় সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র।এ সময় সিটি কর্পোরেশনের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চার দশমিক ১০ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে ৯৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা।

সড়কের মাঝে থাকবে দুই মিটারের ডিভাইডার। ডিভাইডারের দুই পাশে ১০ দশমিক পাঁচ মিটারের সড়ক থাকবে।

সড়কের উভয়পাশে তিন মিটার অযান্ত্রিক যানবাহন চলাচলের লেন ও উভয় পাশে তিন মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণ করা হয়েছে।

সড়কটির সৌন্দর্যবর্ধনে ডিভাইডার ও সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হবে। সড়কটি দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102