
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
রাজশাহী থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, শাহ্মখদুম থানা-৫ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-৫ জনকে আটক করে।
যার মধ্যে ০৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৭৮০ গ্রাম গাঁজা, ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।