
নিজস্ব প্রতিনিধি:
২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের স্বাগত জানাতে পুরো কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশ।
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ মাঠ আজ সকাল থেকে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করতে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান, যেখানে অংশ নেয় বিভিন্ন ছাত্র সংগঠন।

অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হরগঙ্গা কলেজ শাখা প্রায় ১,৪০০ নবীন শিক্ষার্থীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করে।উপহার হিসেবে ছিল—ইসলামিক বই,স্টিকার,কলম,নতুন বছরের ক্যালেন্ডার ও দৈনন্দিন জীবনের রুটিন।
নবীন শিক্ষার্থীরা উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন—
শিবিরের এই সুন্দর উদ্যোগ আমাদের খুবই ভালো লেগেছে। ভবিষ্যতেও এমন আয়োজন চাই।
কলেজের একজন জ্যেষ্ঠ শিক্ষক জানান,শিবিরের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য কল্যাণকর।তারা যেন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যেতে পারে।
হরগঙ্গা কলেজ শিবিরের সেক্রেটারি আজিজুল হাকিম বলেন—
এটি আমাদের ক্ষুদ্র উপহার। সামনে আরও সুসংগঠিত উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।
সারাদিনব্যাপী অনুষ্ঠানকে ঘিরে কলেজ মাঠ ছিল উৎসবমুখর ও আনন্দঘন—যা নবীনদের জন্য তৈরি করে এক স্মরণীয় দিন।