রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

পানছড়িতে ৩ বিজিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন।

নিজস্ব প্রতিবেদক। দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি:
গৌরব ও ঐতিহ্যের ৭৬ বছর অতিক্রম করে ৭৭ বছরে পদার্পণ উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
শনিবার (১ নভেম্বর) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে দিবসটির সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো.আব্দুল মোত্তাকিম।
বিশেষ অতিথি ছিলেন ৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মো. রবিউল ইসলাম,৩২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল কামরান কবির উদ্দিন,এবং ৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক এস.এম.ইমরুল কায়েস।

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

৩ বিজিবির ক্যাপ্টেন নাইমুল মুসফিক জানান,ব্যাটালিয়নটি ১৯৪৮ সালের ১ নভেম্বর সিলেটের শমসেরনগরে প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ১৮ জন বীর সৈনিক শহিদ হন। ১৯৯৯ সালে সরকার ব্যাটালিয়নটিকে ‘রেজিমেন্টাল কালার পতাকা’ প্রদান করে।
বক্তারা বলেন,সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ জাতীয় নিরাপত্তা রক্ষায় বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা আশা প্রকাশ করেন — প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন বিজিবির প্রতি জনগণের আস্থা,ভালোবাসা ও শ্রদ্ধা আরও সুদৃঢ় করবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102