শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

নারায়ণগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ পালিত: বিনামূল্যে টিকা,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজন

নারায়ণগঞ্জ, ২৮ সেপ্টেম্বর – বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে রোববার সপ্তাহব্যাপী বিনামূল্যে জলাতঙ্কে টিকা প্রদান, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি “জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়।

সভা জেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা ভেটেরিনারি অফিসার ডা.মো. আবু সাঈদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.মো.আ.মান্নান মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. এবিএম জাহাঙ্গীর রতন এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক মো.ইসমাইল হোসেন।

সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি সার্জন ডা.কবির আহমেদ,সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. ইউনুছ আলী,রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস,বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার মো.আশরাফুল ইসলাম,আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আতাউর রহমান ভূঁইয়া এবং সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগম।

সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন আড়াইহাজার উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.আল মাহমুদ হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্দর উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার কৃষিবিদ শারমীন আক্তার।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102