শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রূপগঞ্জে বিশ্ব হৃদরোগ সচেতনতা দিবস পালিত র‍্যালী-আলোচনা সভা ও ফ্রি স্বাস্থ্য পরীক্ষা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

প্রতিটি হৃদস্পন্দনের যত্ন নিন,প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি

নারায়ণগঞ্জ,২৯ সেপ্টেম্বর,রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব হৃদরোগ সচেতনতা দিবস-২০২৫। “প্রতিটি হৃদস্পন্দনের যত্ন নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার হাসপাতাল প্রাঙ্গণে র‍্যালী, আলোচনা সভা এবং কেক কাটা আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনে চিকিৎসক,নার্স,শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন। বিশেষজ্ঞরা হৃদরোগ প্রতিরোধে সঠিক জীবনযাত্রা,সুষম খাদ্যাভ্যাস,নিয়মিত ব্যায়াম এবং ধূমপানমুক্ত জীবনের গুরুত্বের ওপর আলোকপাত করেন। এছাড়াও উপস্থিত রোগী ও দর্শনার্থীদের জন্য ফ্রি স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ সেবা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা জানান, হৃদরোগ এখন বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণগুলোর একটি। সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতা মূলক কর্মসূচি অব্যাহত থাকবে যাতে মানুষ হৃদরোগ সম্পর্কে সচেতন হয়ে সুস্থ জীবনযাপন করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন ইউএস বাংলা মেডিকেল কলেজের এডিশনাল ডিরেক্টর ব্রি. জেনারেল ডাঃ জিএম মনিরুল ইসলাম, হৃদরোগ বিভাগের অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ জাফর, অধ্যাপক আরিফ মোহাম্মদ সোহানসহ আরও অনেকে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102