
নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে আলোচিত নেতা হাজী সেলিম,যিনি কাচপুর ইউনিয়নের বিএনপির সভাপতি,সম্প্রতি এক বক্তব্যে এলাকার শ্রমিকদের উপর চলমান নির্যাতন ও মজুরি বঞ্চনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।
তিনি বলেন,আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে,কিন্তু শ্রমিকরা ন্যায্য অধিকার পাচ্ছে না। প্রতিনিয়ত লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছে তারা। মালিকপক্ষের অবহেলায় শ্রমিকরা ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছে। অথচ বিভিন্ন শ্রমিক সংগঠন বিষয়গুলো নিয়ে নিশ্চুপ থাকছে।
হাজী সেলিম সতর্ক করে বলেন,শ্রমিক টিকলে তবেই কারখানা টিকবে। শ্রমিক শ্রেণি গরিব,কিন্তু তাদের নিয়েই শিল্প-অর্থনীতি। তাদের শোষণ বন্ধ করতে হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন,ভবিষ্যতে ক্ষমতায় এলে শ্রমিকদের অধিকার রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি এলাকাকে একটি সুস্থ,শোষণমুক্ত,মডেল সোনারগা হিসেবে গড়ে তুলতে চান বলে মন্তব্য করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন,আমরা ক্ষমতায় না থাকলেও মানুষের দুঃখ-কষ্ট দেখছি। ইনশাআল্লাহ সময় মতো যদি নির্বাচন হয় এবং আমরা জয়লাভ করতে পারি, তাহলে এলাকার চেহারা পাল্টে দেব।