রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নিখোঁজ হওয়া মার্কিন নাগরিকের সংখ্যা জানাল হোয়াইট হাউস

বিজনেস প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কারণে দেশটিতে আটকা পড়েছেন বিদেশি নাগরিকরা। এরমধ্যে অঞ্চল দুটিতে আটকা পড়েছেন কয়েকজন মার্কিন নাগরিকও। হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ইসরায়েলে হামলার মধ্যে দেশটিতে থাকা অন্তত ২০ মার্কিনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সুলিভান জানান, ইসরায়েলে ফিলিস্তিনি হামলার মধ্যে কয়েকজন মার্কিন নাগরিককে আটক করেছে হামাস। তবে তিনি ঠিক কতজনকে আটক করা হয়েছে তবে তা তিনি স্পষ্ট করে জানাননি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, শনিবার হামলার পরে অন্তত ১৪ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

সুলিভান জানান, যুক্তরাষ্ট্র যুদ্ধে মধ্যস্থতার চেষ্টা করছে এবং ইসরাইলকে নানাভাবে সহযোগিতা করলেও দেশটিতে আপাতত তাদের সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই।

গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসব হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102