
বিশেষ প্রতিনিধি:
সেনবাগে জামায়াতে ইসলামীর নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এক স্মরণীয় গণমিছিল।
৫ আগস্ট নোয়াখালীর সেনবাগ পৌর শহরে জামায়াতে ইসলামীর আয়োজনে এক জমকালো গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ মিছিলটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে।সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ শুরু হওয়ার পর,মিছিলটি শহরের প্রধান সড়ক ধরে চলে।
মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতারা, তাদের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ এবং সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াছিন করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন নানা স্থানীয় নেতা-কর্মী,ব্যবসায়ী, সাংবাদিকগণ,এবং সামাজিক সেবকরা। সমাবেশ ও মিছিলটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ।