রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিজয় র‍্যালি,৩৬ জুলাই ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা,৩৬ জুলাই:

বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ৩৬ জুলাই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করেছে। “জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ” শীর্ষক র‍্যালিটি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক ও রাজশাহী অঞ্চল তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।র‍্যালিতে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে একত্রিত হয়ে এই দিনটির গুরুত্বকে পুনরায় উদযাপন করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ গোলাম রাব্বানী,জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর,এডভোকেট গোলাম মোস্তফা তোহরুল ইসলাম সোহেল,মোঃ এনায়েতুল্লাহ,সেলিম রেজা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথি আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম। কিন্তু একটি বছর পরেও সে লক্ষ্য বাস্তবায়িত হয়নি।এর পরিবর্তে দেশে ধর্ষণ ও সংঘর্ষের মত ঘটনা বেড়েছে।

তিনি আরো বলেন,আসাদুল্লাহ তুহিন হত্যার বিচার আজও হয়নি। সরকার যদি ন্যায়বিচার নিশ্চিত না করে,তবে ছাত্রশিবির আন্দোলনে যাবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102