
নারায়ণগঞ্জ,২ আগস্ট ২০২৫:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত,রাষ্ট্র মেরামতের ৩১ দফা।কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে লিফলেট বিতরণ করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম ওয়ালিউর রহমান আপেল।
শনিবার(২আগস্ট)বিকেলে এসএস পাম থেকে সিনহ্যা গার্মেন্টস পর্যন্ত পায়ে হেঁটে সাধারণ পথচারী,গাড়িচালক ও দোকানদারদের হাতে লিফলেট তুলে দেন তিনি।কাঁচপুর বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রচারণা সম্পন্ন হয়।
তিনি বলেন,তারেক রহমানের ঘোষিত ৩১দফা পড়ুন,বুঝুন। এতে দেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা রয়েছে।আমি এসেছি আপনাদের সেবা করতে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন,কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সালাউদ্দিন সালু,বিশিষ্ট ব্যবসায়ী মোঃলুৎফর রহমান,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজু খন্দকার,বিএনপি নেতা জয়নাল আবেদীন জয়,যুবদল নেতা জাকির হোসেন বাবু প্রমুখ।
তিনি আরও বলেন,সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী জনপদ। এর গৌরব ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি।