
বিশেষ প্রতিনিধি :
গাইবান্ধার সাঘাটায় সরকার পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ৮ নম্বর জুমারবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম।
৩১ জুলাই দুপুরে সাঘাটা উপজেলা হলরুমে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভা শেষে বোনারপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাকে আটক করে।পরে সাঘাটা থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়,ডেভিল হান্ট একটি চলমান অভিযান এবং এর অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন,আমরা তাকে আটক করেছি,আদালতের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।