রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

জামায়াত আমীর ডা.শফিকুর রহমানের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। ৩০ জুলাই ২০২৫,বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা তার হার্টে মেজর তিনটি ব্লক শনাক্ত করেন। চিকিৎসা তত্ত্বাবধানে থাকা কার্ডিওলজিস্ট ডা.মমিনুজ্জামান বাইপাস সার্জারির সিদ্ধান্তের কথা জানান।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে ১৯ জুলাই জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিক। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পর্যায়ক্রমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

শফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, বিদেশে চিকিৎসার প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে দেশে সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

জামায়াত নেতার পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102