রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখের যাবজ্জীবন কারাদণ্ড।

মোঃ মাসুদ। সিরাজগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর এলাকায় ছোট ভাই রোকন শেখকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবার(৩১)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার(২৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো.ইকবাল হোসেন এই রায় প্রদান করেন।রায়ের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়,২০১৮ সালের ২৪ অক্টোবর, পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে স্বপন শেখ ছোট ভাই রোকন শেখকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকনের মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের পিতা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ জানুয়ারি স্বপনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
সিরাজগঞ্জ,খুন,ভাইয়ের হাতে ভাই খুন,স্বপন শেখ হত্যা মামলা,সিরাজগঞ্জ জেলা জজ আদালত,যাবজ্জীবন সাজা বাংলাদেশ,রোকন শেখ হত্যা

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102