
সিরাজগঞ্জ প্রতিনিধি:
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে ডিপিপি অনুমোদনে‘বাধা দেওয়ার’অভিযোগ এনে তার পদত্যাগের দাবি তুলেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার(২৭ জুলাই)সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও মহাসড়ক অবরোধে তারা এই দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ,ডিপিপি বারবার আটকে যাচ্ছে পরিবেশগত ছাড়পত্র জটিলতায়। এর জন্য প্রধান দায়ী হিসেবে পরিবেশ উপদেষ্টাকে চিহ্নিত করেন তারা। “আমরা মনে করি, তার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে,বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তারা স্লোগান দিয়ে বলেন,ডিপিপি চাই,রিজওয়ানার পদত্যাগ চাই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর, শিক্ষক, কর্মচারী,স্থানীয় জনপ্রতিনিধিরাও আন্দোলনে সংহতি প্রকাশ করেন।
এছাড়া শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম ও স্থানীয় জামায়াতে ইসলামী নেতারাও উপস্থিত ছিলেন।