রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

মুছাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী সফলভাবে অনুষ্ঠিত।

মোঃ রনি। নিজস্ব প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ,২৫ জুলাই ২০২৫:
নারায়ণগঞ্জের মুছাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী-২০ এ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল কাউছার আশা,যিনি তার বক্তব্যে দলের ঐক্য এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল থাকার উপর গুরুত্বারোপ করেন।

আলহাজ্ব আবুল কাউছার আশা তাঁর বক্তৃতায় বলেন,বিএনপি কখনো ক্ষমতার জন্য নয়,বরং জনগণের জন্য কাজ করে।আমাদের লড়াই জনগণের অধিকার এবং জাতীয়তাবাদী আদর্শ রক্ষা করার জন্য।বিএনপির সদস্যদের কল্যাণে আমরা সবসময় কাজ করে যাবো।
তিনি আরো বলেন,দিনের ভোট তো দিনে হয় নাই হয়েছে রাতে রাতের ভোট রাতেই হয়ে গেছে যারা এলাকায় রাতে ভোট দেওয়ার নেতৃত্ব দিয়েছেন তিনি ছিলেন এই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হঠাৎ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে এমপি সাহেব তাকে রাজাকারের ছেলে বলায় তিনি জামাতে ইসলামের মত আচরণ করা শুরু করেন করেন ইলেকশন করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আপনারা কেউ ভুলে যাবেন না যারা তিন তিনবার আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত হয়ে পুরস্কৃত হয়েছে চেয়ারম্যান হয়েছে। রাত রাতারাতি কাউকে রাজাকার বলায় কেউ কিন্তু জামায়াত হয়ে যায় না। ৫ তারিখের পরে মুছাপুর ইউনিয়ন কেন জেলায়ও এরকম কোন ঘটনা ঘটে নাই সারা বন্দরে এরকম ঘটনা ঘটে নাই মুছাপুর ইউনিয়নে ৩২টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে কই আমরা বিএনপির কেউ তো এগুলো করি নাই আমাদের সমোন্নদলগুলো যারা আছে তারা এগুলো করে নাই। আগে যে তিন তিনবার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন সেজন্য শাস্তির মুখোমুখি হতে হবে মানুষের কাছে মাফ চাইতে হবে মানুষ যদি মাফ করে তবে নির্বাচনের কথা বলবেন। তাই বলবো ধীরে চলেন।আপনাকে এত সাহস কে দিল মুসাপুর কে জিম্মি করে রেখেছেন?আজকে দেখেন,প্রোগ্রামে কত লোক এসেছে।আমি বলব মানুষকে জিম্মি করে চলার দিন শেষ হয়ে গেছে এগুলো এখন বন্ধ করেন। প্রোগ্রামে আসা নিয়ে মানুষকে বিভিন্নভাবে ফোনে নিষেধ করা হয়েছে। শুধু আপনি না এখানে আওয়ামী লীগের অনেক দোসর ও আপনাদের আত্মীয়-স্বজনের আছেন। যারা ফোনে ফোনে নিষেধ করে দিয়েছে প্রোগ্রামে যেন না আসে। একটা কথা মনে রাখতে হবে,আমরা জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী।মবের ভয় দেখিয়ে লাভ নেই।জেল জুলুম খাটা মানুষ আমরা।পুলিশ নির্যাতন অত্যাচার সহ্য করা মানুষ। রক্তাক্ত এই শরীরকে রক্তের ভয় দেখিয়ে লাভ নেই।


আমি বলব আপনারা ঐক্যবদ্ধ থাকেন ৯১সালের আগের মানুষ যেমন ঐক্যবদ্ধ ছিল আজকের পর থেকে ঐক্যবদ্ধ হয়ে মুসাপুরের পদ যাত্রা শুরু হবে।দেখেন একটা দল আছে নির্বাচনের কথা বললে মনে হয়,খুব মহা পাপ করে ফেলেছি।আমরা তো ১৭টা বছর ভোটাধিকার চেয়েছি বিগত ফেসিস্ট সরকার তো সেই প্রক্রিয়া বন্ধই করে দিয়েছে।একজন বড় নেতা ও একজন দিনমজুর এদের সাথে সম্পর্ক শুধুমাত্র ভোটের মাধ্যমে কারণ দিনমজুরের ভোট ছাড়া এমপি মন্ত্রী হওয়া সম্ভব না আমার ভোট আমি দিব আমরা তো সেই অধিকার ফেরত চেয়েছি।আমাদের দেশের মানুষের ভোটের সেই মূল্যবোধ ছিলনা।আমার নেতা নির্বাচিত হবে এর মূল কারিগর হবে জনগণ।যদি ক্ষমতার লোভ থাকতো,আমরা ওয়ান ইলেভেনের পর ক্ষমতায় যেতে পারতাম। কিন্তু আমাদের নেতা খালেদা জিয়ার লাথি মেরেছেন। এই ক্ষমতা নেন নাই।দেশের কথা ভেবেছেন। দুই সন্তানদের কথা ভাবেন নাই।সন্তানের পরোয়া করেন নাই।ক্ষমতার লোভ করেন নাই। দলের নেতা কর্মীদের কথা বিবেচনা করেন নাই। দেশের কথা ভেবেছেন। আর এই ভোটের কথা বললেই বলেন,আমরা নাকি ক্ষমতার জন্য বলি।বেগম খালেদা জিয়া বিশ্বাস করেন জনগণই হচ্ছে ক্ষমতার উৎস।এবং বিএনপি সরকারের ক্ষমতায় যেতে হলে জনগণের প্রত্যেককে ভোটের মাধ্যমে যেতে হবে।আমরা ভোট চাইছি ভোট চাইবো। নির্বাচন করব জনগণের সুস্থ ভোটের মাধ্যমেই ক্ষমতায় যাব।ইনশাল্লাহ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের মাধ্যমেই আগামী নির্বাচন করব।সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন,বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালআপ হয়।তুচ্ছ ঘটনাকে অনেক বড় করা হয়।ছোট ঘটনাকে অনেক বড় করে দেখানো হয়।কয়েকদিন আগে মাইলস্টোন স্কুলে যে ঘটনা ঘটেছে,তা অত্যন্ত হৃদয়বিদারক।একজন বাবা হিসেবে আমি এইদৃশ্য কোনমতে সহ্য করতে পারেনি।যে পিতাগুলো সন্তানহারা হয়েছে আল্লাহ যেন তাদের সহ্য করার তৌফিক দেন,যেখানে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরছে যেখানে সারা জাতি তাদের জন্য হাত তুলেছে।সেখানে তারা কি করছে?আপা আসবে আপা শুধু চলেই আসে। আপাতো আপনাদের রেখে চলে গেছেন।যে চলে যাবার শেষ সামান্য একটুতে চলে যায়। আপা তো আপনাদের কথা চিন্তা করে নাই পালিয়ে গেছে।আমাদের গণতন্ত্রের মা আমাদের জন্য এদেশের জন্য রয়ে গেছেন এখনো আছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন যে থাকার সে সব পরিবেশেই থাকে।আর যে পালায় সে সামান্য কিছুতেই পালায়।
সবশেষে,তিনি জুলাই অগাস্ট এ ২০০টি ছোড়া বুলেট শরীরে নিয়ে এখন পর্যন্ত বেঁচে থাকা যুদ্দাহতকে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননায় প্রধান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আওলাদ হোসেন,আমিনুর ইসলাম মিঠু,হাজী মোহাম্মদ নূরহোসেন, মো:ইয়া নবী মেম্বার,মোঃমোসলেহ উদ্দিন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ডাঃ আব্দুল হক,সাবেক সভাপতি,মুছাপুর ইউনিয়ন বিএনপি সভার সভাপতিত্ব করেন।অনুষ্ঠানটি মুছাপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়,যেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে,অনুষ্ঠানে বিএনপি নেতারা মুসাপুর ইউনিয়নের ভোটাধিকার রক্ষা এবং আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।দলের নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রস্তুত।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102