
স্টাফ রিপোর্ট:
সাঘাটা থানায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ ঘটনা। থানা প্রাঙ্গণে ঢুকে এএসআই মহসিন-কে ছুরিকাঘাত করে তার রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক যুবক। পুলিশ ও স্থানীয়দের ধাওয়ার মুখে সে থানার পাশের পুকুরে ঝাঁপ দিলে রাতেই নিখোঁজ হয়।

প্রায় ১০ ঘণ্টা পর,শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল যুবকের মরদেহ উদ্ধার করে। তার পকেটে থাকা প্রবেশপত্র থেকে জানা যায়,যুবকের নাম সাজু মিয়া, গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা।
ওসি বাদশা আলম জানান,যুবক সাতার জানত না। তাই পুকুরে ঝাঁপ দিয়ে সে মৃত্যুবরণ করেছে।তবে পুরো ঘটনা তদন্তাধীন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা।