
বিশেষ প্রতিনিধি।
নোয়াখালী সেনবাগের আলোচিত হত্যা মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি মো.হানিফকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)এস এম মিজানুর রহমান জানান,“আসামি হানিফকে গ্রেফতারের পর নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।” আবুল কাশেমকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত ছিল।
উল্লেখ্য,হত্যার পর থেকে আসামি হানিফ পলাতক ছিলেন। পুলিশের গোয়েন্দা নজরদারিতে তার অবস্থান শনাক্ত করে এই অভিযান চালানো হয়।