রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
হেরোইন রাখার দায়ে পৃথক দুটি মামলায় সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এরায় প্রদান করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো.শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহিশালবাড়ি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শাহাদত হোসেন ও একই এলাকার মৃত একরামুল হকের ছেলে ডাবলু এবং গোদাগাড়ি থানার আইআই এলাকার শ্রী গোবিন্দ সিং এর ছেলে শ্রী নিমাই সিং।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২৫ মে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সলঙ্গা থানা পুলিশ মহাসড়কে টহল দিচ্ছিলো। এসময় রাজশাহী থেকে আসা একটি মোটরসাইলে গতিরোধ করে তল্লাশী চালায় পুলিশ। তল্লাশী চলাকালে মোটরসাইকেলের ভিতরে রাখা দুটি ব্যগের মধ্য থেকে ২০০ গ্রাম হেরোইন জব্দ ও মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন ও ডাবলু কে গ্রেপ্তার করে পুলিশ।

অপর দিকে ২০২০ সালের ২৮ মে সলঙ্গা থানার ধোপাকান্দি ব্রীজ এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় র‌্যাব-১২ এর সদস্যরা। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রভেলস এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২১০ গ্রাম হোরোইন সহ শ্রী নিমাই সিংকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। এঘটনায় র‌্যাবের ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ এদুটি মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102