রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

সাইনবোর্ডে বিএনপির প্রতিবাদ সভা: তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা সাবেক কাউন্সিলর সাদ্রিলের।

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫,

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সাদ্রিল। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান “মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের” তীব্র প্রতিবাদ জানান।

সাদ্রিল বলেন, “তারেক রহমান সাহেব আমাদের হৃদয়ের, আমাদের নেতা এবং বাংলাদেশের সম্পদ।শহীদ জিয়ার সন্তানকে নিয়ে যারা মিথ্যা কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। তিনি মাত্র ১৬ বছর বয়স থেকেই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে আসছেন। ইনশাআল্লাহ, আমরা ভবিষ্যতেও তার নেতৃত্বে থাকবো।”

তিনি আরও বলেন,“তারেক রহমানকে নিয়ে মন্তব্য করার আগে সকলকে হাজার বার চিন্তা করে কথা বলার আহ্বান জানাই। আমরা তার পাশে আছি এবং থাকবো।”

সভায় আরও বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সরকারের দমন-পীড়নের প্রতিবাদ জানান এবং বিএনপির আন্দোলনের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102