রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদদের নামে নতুন চত্বর ও সড়ক উদ্বোধন।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নতুন চত্বর ও সড়ক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আখতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে ধূপখোলা মাঠ সংলগ্ন চত্বরের নামকরণ করা হয়েছে শহীদ জুনায়েদের নামে এবং দ্বীননাথ সেন সড়কের নামকরণ করা হয়েছে শহীদ আনাসের নামে। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো.রেজাউল মাকছুদ জাহেদী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো.শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।

শহীদ জুনায়েদ ছিলেন ১৪ বছর বয়সী এক কিশোর, যিনি ছাত্রদের পানি খাওয়াতে তাঁর মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট চাঁনখারপুলে মিছিলরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। অপরদিকে, শহীদ আনাস ছিলেন আদর্শ একাডেমি গেন্ডারিয়ার ১০ম শ্রেণির ছাত্র, যিনি মায়ের উদ্দেশ্যে চিঠি লিখে বীরের মতো মৃত্যুকে আলিঙ্গন করতে নেমে এসেছিলেন চানখাঁরপুলের রাজপথে।

স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,”এই শহীদদের শুধু স্মরণে রাখলে হবে না,তারা যে নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা নিয়ে জীবন দিয়েছেন, সেই প্রত্যয়ে আমাদের আজন্ম লড়াই করতে হবে।”

অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষে শহীদ আনাসের পিতা জনাব শাহারিয়ার খান পলাশ, মাতা জনাব সানজিদা খান এবং শহীদ জুনায়েদের পিতা শেখ জামাল হাসান বক্তব্য রাখেন। শহীদ আনাসের মাতা বলেন, “যে উদ্দেশ্যে নিয়ে আমার সন্তান জীবন দিয়েছেন সেই উদ্দেশ্য যেন সফল হয়। বৈষম্যহীন, ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে যেন সবাই কাজ করে।”

নামফলক উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে শহীদদের উদ্দেশ্যে দুআ ও একটি কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে ডিএসসিসি জুলাই গণ-অভ্যুত্থানকে সংরক্ষণের সকল ধরণের উদ্যোগ গ্রহণ করেছে এবং শহীদদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102