রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

কালিয়াকৈরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মহাসমাবেশ,অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি।

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

কালিয়াকৈর,গাজীপুর |৫ জুলাই ২০২৫:
বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়ন ও অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩:৩০টায় উপজেলার সফিপুর ফ্লাইওভার ব্রিজের নিচে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে লিফলেট বিতরণ,সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ।
অন্যান্য গুরুত্বপূর্ণ বক্তারা-বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ,পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন,সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান মাস্টার,সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ

বক্তারা বলেন,“বর্তমান অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবেনা।দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ৩১ দফার বাস্তবায়ন জরুরি।অবিলম্বে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।”

এই সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

কালিয়াকৈর বিএনপি মহাসমাবেশ,বিএনপির ৩১ দফা দাবি,গাজীপুরে বিএনপির সমাবেশ ২০২৫,জাতীয় নির্বাচন দাবি বিএনপি,বিএনপির লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ,কালিয়াকৈর রাজনৈতিক খবর।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102