শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

আর কখনোও ছেলে ও নিজের জন্মদিনে কেক কাটবেন না অপু!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

ছেলে আব্রাম খান জয়কে নিয়ে মধুর সময় পার করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন তিনি।রাত পেরুলেই বুধবার ৩৪ বছরে পা রাখবেন এ নায়িকা। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুভেচ্ছায় ভাসছেন তিনি।

তবে জন্মদিনের একদিন আগে এই নায়িকা জানালেন, সারপ্রাইজ তার অনেক আনন্দের হলেও জন্মদিনের কেক কাটছেন না তিনি। এমনকি সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনেও আর কখনও কেক কাটবেন না।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, জন্মদিনের আগের দিন থেকেই যে সারপ্রাইজ পার্টি হতে পারে বিষয়টা আমার একদমই মাথায় ছিল না। হঠাৎ এমন সারপ্রাইজ পেয়ে আমি সত্যি ভাষাহীন!
তিনি আরও বলেন, আমি আর কেক কাটতে চাই না। গত বছর আমার ছেলের জন্মদিন থেকে আমি মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছি, আর কখনও জয়ের বার্থডে কেক কাটব না। আর আমিও কখনও আমার জন্মদিনের কেক কাটব না।
কিন্তু হঠাৎই কেন এমন সিদ্ধান্ত, সে বিষয়টি আড়ালেই রাখলেন এই নায়িকা। শুধু জানালেন, সন্তান একজন মায়ের জন্য কি তা কোনো মা ভাষায় প্রকাশ করতে পারবে না।
তার ব্যতিক্রম আমিও নই। জয়ের প্রথম বার্থ ডে থেকে পঞ্চম বার্থ ডে আমি খুব আনন্দ নিয়ে করেছি। ষষ্ঠ বার্থ ডে জয় তার পরিবারের সঙ্গে করেছে।
ঐ সময় একটা বিষয়ের পর আমার মনে হলো জয়ের জন্মদিন আর ঘটা করে না করি। এরপর থেকে সিদ্ধান্ত নেই জন্মদিনে আর কখনও কেক কাটবো না।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ৬ বছরে পা রেখেছেন শাকিব-অপু পুত্র জয়। এদিন এই তারকাপুত্রকে জন্মদিনের শুভেচ্ছা জানান বাবা শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলীসহ তার সন্তান বীরও।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102