শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

‘কদমরসুল সেতু’ দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

১ জুলাই ২০২৫ | বিশেষ প্রতিবেদন।

নারায়ণগঞ্জ, ১ জুলাই:
শীতলক্ষ্যা নদীর দুই পাড়—শহর ও বন্দরকে সংযুক্ত করতে বহু কাঙ্ক্ষিত ‘কদমরসুল সেতু’ দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ‘শীতলক্ষ্যা সেতু বাস্তবায়ন নাগরিক আন্দোলন’ ব্যানারে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, একটি মাত্র সেতুর অভাবে দীর্ঘদিন ধরে বন্দরবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। ঝড়বৃষ্টি কিংবা প্রতিকূলতা উপেক্ষা করে নদী পার হতে গিয়ে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ। স্বাধীনতার ৫৪ বছর পরেও শহর-বন্দর সংযোগের জন্য এই সেতুর বাস্তবায়ন না হওয়াকে তারা ‘দুঃখজনক’ বলেও উল্লেখ করেন।

স্মারকলিপিদাতারা অভিযোগ করেন,বর্তমানে ৫ নম্বর ঘাট এলাকা দিয়ে সেতু নির্মাণের উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে থাকলেও, কিছু ব্যক্তি ‘ভুয়া যানজটের অজুহাতে’ এর বিরোধিতা করছেন। এতে প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যা জনগণের স্বার্থবিরোধী। তারা বলেন, যানজট একটি সমাধানযোগ্য সমস্যা, কিন্তু এই সেতু না থাকায় লক্ষাধিক মানুষের জীবনমান বাধাগ্রস্ত হচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, সেতুর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে জমি সংক্রান্ত জটিলতার কারণে কাজ শুরু করা যায়নি আশা করা হচ্ছে, দ্রুত এই সমস্যা সমাধান করে বিদ্যমান নকশা অনুযায়ী নির্মাণকাজ শুরু করা যাবে।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এম আব্দুস সালাম, আবুল কালাম আহমদ,মো. মাঈন উদ্দিন মানিক, অ্যাডভোকেট মো.শরীফুল ইসলাম শিপলু, ডা.ফারুক হোসেন, কাজী সুজন, হাজী শাকিল, মো.আলমগীর, অ্যাডভোকেট আসিফুজ্জামান ও এমকে মামুন প্রমুখ।

নাগরিকরা জানান, কদমরসুল সেতু শুধু শহর ও বন্দরকে সংযুক্ত করবে না, বরং এটি নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের পথকেও মসৃণ করবে। তারা দ্রুত সেতু নির্মাণ কাজ শুরুর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102