রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

উখিয়ায় ৯৪ হাজার ইয়াবা উদ্ধার মামলায় দুই আসামির যাবজ্জীবন।

নুরুল বশর উখিয়া,কক্সবাজার
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের একটি আলোচিত মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার(১৭ জুন)কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর মাননীয় বিচারক জনাবা নিশাত সুলতানা এই রায় ঘোষণা করেন।

রায় অনুযায়ী,আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মো:সাহাব উদ্দিন,পিতা:মৃত আফলাতুন,সেই পালংখালী ৭নং ওয়ার্ডের বাসিন্দা,সরোয়ার আলম,পিতা: মৃত শামশুল আলম,পালংখালী পশ্চিম ফারির বিল,৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।

মো:সাহাব উদ্দিনের কাছ থেকে ৮৭,৯৯৩ পিস ইয়াবা এবং সরোয়ার আলমের কাছ থেকে ৬,৬৫৭ পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বমোট ৯৪,৬৫০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করে মামলা করা হয়।

ঘটনার সূত্র ধরে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি উখিয়া থানায় মামলা নম্বর-৩৮ হিসেবে একটি মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে এটি জি.আর মামলা নং-১৭৩/২০২২ এবং এস.টি মামলা নং-২৯৩/২০২৪ হিসেবে আদালতে বিচারাধীন ছিল।

১নং আসামি সাহাব উদ্দিন ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন।অন্যদিকে ২নং আসামি সরোয়ার আলম জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক।

রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন,“এই রায় সমাজে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে।”

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102