রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

পরিবেশ ধ্বংসের প্রতিবাদে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ।

বিশেস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

৪জুন বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আউখাবো এলাকায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের খোলা জমিতে কারখানার কেমিক্যালযুক্ত গরম রঙিন পানি,দূষিত বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ঈদের ঘরমুখো যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে চরম দুর্ভোগ-ভোগান্তির সৃষ্টি হয়।
মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন,গোলাকান্দাইল এলাকার নান্নু টেক্সটাইলসহ আশপাশের কয়েকটি ডাইং ও শিল্প প্রতিষ্ঠান বিষাক্ত কেমিক্যালযুক্ত মিশ্রিত বর্জ্য পরিশোধন না করে খোলা জমি,জলাশয়,লোকালয় ও ফসলি জমিতে ফেলছে।ওই পানি কুচকুচে কালো রঙের হয়ে জলাবদ্ধার সৃষ্টি হয়।টানা বৃষ্টিপাতে ওই পানি আশপাশের বসতবাড়িতে ঢুকে পড়ছে। তাতে এলাকাবাসী নানা রোগ-জীবাণুর ঝুঁকিতে পড়ছেন।কেউ কেউ চর্মরোগে ভুগছেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ওউপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম বলেন,শিল্প কারখানার নির্গত বর্জ্য পরিশোধন করে ফেলতে হবে। অন্যথায় পরিবেশ অধিদপ্তরের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102