রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

রাজবাড়ীতে ডিবির অভিযানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার।

জেলা প্রতিনিধি রাজবাড়ী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান,২টি তাজা কার্তুজসহ মোছা.সুমি খাতুন(২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
মঙ্গলবার (৩ জুুন) সকালে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.শরীফ আল রাজীব। গত রোববার (২জুন) রাত ৮টার দিকে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের সুমি খাতুনের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমি খাতুন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের মীর আ. রাজ্জাকের মেয়ে।জানা গেছে, সুমি খাতুনের স্বামী একজন ব্যক্তিকে অস্ত্রের ব্যাগটি তার বাড়ির বারান্দায় রাখার জন্য বলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই ব্যাগ বহনকারী ব্যক্তি বাসার মধ্যে ঢুকে বারান্দায় গিয়ে কাউকে ডাকাডাকি করে, পরে ব্যাগ বারান্দায় রেখে সে চলে আসে। এর কিছুক্ষণ পরেই একজন মহিলা ঘরের ভেতর থেকে বের হয়ে এসে ব্যাগ হাতে নেয় এবং ব্যাগের ভেতর কি আছে তা দেখে তারপর সেটি নিয়ে ঘরের ভেতরে চলে যায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.শরীফ আল রাজীব বলেন,গোপন সূত্রে সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ আরেক প্রতিবেশী এক মহিলাকে সঙ্গে নিয়ে পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। পরে ওই মহিলার হেফাজত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন,গ্রেপ্তার নারী তার স্বামীর সঙ্গে যোগসাজশে অস্ত্রটি অন্যত্র হস্তান্তরের জন্য নিজের হেফাজতে নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে। আর পলাতক আসামি আনোয়ারকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102