রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

উখিয়ার সেই’ইউপি সদস্য’অস্ত্র’সহ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হয়েছেন ৫ মামলার আসামী।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন রাজাপালং ইউনিয়নের এক ইউপি সদস্য।

গরীবের ভিজিএফ চাল’নিয়ে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে গত ২৮ মে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া)আদালতে এই মামলা দায়ের করা হয়।

আলোচিত এই মামলার বাদী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য স্থানীয় দোছড়ি এলাকার বাসিন্দা মৃত হাজী মোহাম্মদ আলীর পুত্র সৈয়দ হামজা। মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই’কে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় দৈনিক মানবজমিনের উখিয়ার স্টাফ রিপোর্টার ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সারোয়ার আলম শাহীন,সময়ের কন্ঠস্বরের উখিয়া প্রতিনিধি মোহাম্মদ ফেরদৌস,দি টেরিটোরিয়্যাল নিউজের বিশেষ প্রতিনিধি ইশতিয়াক নূর নিশান ও দৈনিক খবরের কাগজের উখিয়া প্রতিনিধি রিদুয়ান সোহাগ সহ ৬ জন’কে আসামি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামলা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে,মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত’দাবী করে নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ নেটিজেনরা।

কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র‍্যাক) এর সভাপতি জসিম উদ্দিন ফেসবুকে লিখেছেন,গরিবের চাল চুরি করে উল্টো মামলা,তীব্র নিন্দা জানাই।’

এক স্ট্যাটাসে ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন উখিয়া প্রেসক্লাবের আহবায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার।

এছাড়াও উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ লিখেছেন,উখিয়ায় কর্মরত ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছি।

এদিকে পুলিশের তথ্য বলছে,সৈয়দ হামজা’র বিরুদ্ধে অস্ত্র-ডাকাতি,নারী ও শিশু নির্যাতন সহ ৫ টি মামলা রয়েছে, যার মধ্যে উখিয়া থানায় ৪ টি ও কক্সবাজার সদর থানায় ১টি।

মামলাগুলো হলো,উখিয়া থানা নং-২১/৪৪৩ ও ২৬/৩৯৫ (২০১৮) উখিয়া থানা নং-১৮(২০১৩),উখিয়া থানানং-০৩(২০১২)কক্সবাজার সদর থানা নং-৪২ (২০০৭)।

উখিয়ার স্থানীয় সাংবাদিক আব্দুল আল আজিজ ফেসবুকে লিখেছেন,মামলার বাদি ছৈয়দ হামজার বিরুদ্ধেই অস্ত্রসহ চারটি মামলা রয়েছে,যার একটি মামলায় রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও!’

তিনি আরো লিখেন,যিনি পরোয়ানা মাথায় নিয়ে থানায় যান নিয়মিত,এইটা-ই ক্ষমতার বাংলাদেশ!

এবিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসাইন বলেন, ‘ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পরোয়ানা থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ‘

অন্যদিকে ছৈয়দ হামজার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102