রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

সেনাবাহিনীর অভিযানে বগুড়া সান্তাহারে হিরোইন উদ্ধারসহ ৩ জন আটক।

মাসুদ,বগুড়া।
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৫ গ্রাম হিরোইন উদ্ধার ও এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করা হয়েছে।

গত শনিবার(৩১ মে)রাত ৮ টার দিকে সান্তাহারের হাটখোলা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়িরা হলো,বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার রুবি বেগম(৫০),আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার আমির হামজা(২৫)ও সান্তাহার নতুন বাজার এলাকার শাকিল(২২)।এছাড়া মূল আসামি হযরত আলী (৪৫)পলাতক রয়েছে।

রোববার ১জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন বগুড়া সান্তাহার এলাকায় মাদক ব্যবসায়ীদের সক্রিয়তার বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে,১১১ পদাতিক ব্রিগেডের ৪০ বীর-এর লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে বগুড়া দুপচাঁচিয়া সেনা ক্যাম্প একটি অভিযান পরিচালনা করে।অভিযানে সরাসরি মাদক ব্যবসায় জড়িত ৩ জনকে(যার মধ্যে একজন নারী)আটক করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকসহ অপরাধীদের আদমদিঘী থানায় হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সেনাবাহিনী জানান, এই অভিযানে স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এই ভূমিকা প্রশংসনীয় বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট থাকবে এবং দেশের প্রতিটি অঞ্চলে মাদক, সন্ত্রাস ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102