রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে অবশেষে অপসারণ।

বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে অবশেষে অপসারণ করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অনাপত্তি দিয়েছে। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ আনা হয়। আগামী ২০ জুন থেকে তার অপসারণের আদেশ কার্যকর হবে। এর আগে গত ৬ এপ্রিল তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল পরিচালনা পর্ষদ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান,ইসলামী ব্যাংকের অডিট প্রতিবেদনে এমডির জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। যার পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদ অপসারণের সিদ্ধান্ত নেয়,যা বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে।
বিগত ২০১৭ সালের ৫ জানুয়ারি এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের দখলে নেয়। এরপর থেকে বিভিন্ন প্রক্রিয়ায় ব্যাংকটি থেকে ৯১ হাজার কোটি টাকার বেশি অর্থ বের করে নেয়। গ্রুপের নিয়ন্ত্রণের পর মুনিরুল মওলাকে দ্রুত পদোন্নতি দিয়ে প্রথমে অতিরিক্ত এমডি এবং ২০২০ সালের ডিসেম্বরে এমডি পদে বসানো হয়। গত ৫ আগস্ট সরকারের পতনের পর ব্যাংকের বেশিরভাগ পরিচালক আত্মগোপনে গেলেও মনিরুল মওলা তখনো বহাল ছিলেন। বর্তমানে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬৫ হাজার ৭১৬ কোটি টাকা, যা মোট ঋণের ৪২ দশমিক ২২ শতাংশ। বিপুল পরিমাণ খেলাপির কারণে ৬৯ হাজার ৮১৬ কোটি টাকার প্রভিশন ঘাটতিতে পড়েছে ব্যাংকটি। ঘাটতি পূরণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ বছরের সময় প্রার্থনা
জানা গেছে,মুনিরুল মওলার বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির প্রমাণাদি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।দুদক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে। ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে জানিয়েছেন,এমডি মনিরুল মওলাকে শুধু অপসারণ করলেই দায়মুক্তি পাওয়া যায় না।
দুদকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা করি। কেন্দ্রীয় ব্যাংকও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102