
গাউছুলআজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহম্মদ উল্লাহ(ক:)এর চান্দ্রবার্ষিক(কমরি) ওরশ শরীফ২৬ মে সোমবার।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ত্রাণ ও দুর্যোগ মোকাবেলা সেলের উদ্যোগে,
আজ ১৯ মে সোমবার সকাল ১১ টা থেকে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ভাণ্ডার শরিফ পূর্ব আজিমনগর ৩নং ওয়াড় শাখার ব্যবস্থাপনায় তীব্র তাপদাহে পথচারীদের মাঝে,শরবত বিতরণ কর্মসূচি। মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া হক মঞ্জিলের গেইট মসজিদ মোড়ে অনুষ্ঠিত হয়।সকুল, মাদ্রাসা,কলেজ,পথচারীসহ প্রায় ১০০০ হাজার মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা কমিটির সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ মুছা,সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল,সাধারণ সম্পাদক মো: জসিম, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ ফিরোজ,মোহাম্মদ তামজিদ, মোহাম্মদ মোশাররাফ, যুগ্ম সম্পাদক মোঃ শফি, প্রচার সম্পাদক মোহাম্মদ আকবর, মোহাম্মদ আকিব,মোহাম্মদ রুবেল বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
আগামী ২৬ মে ২০২৫ ইংরেজি ২৭ জিলক্বদ সোমবার বাদ আসর হতে মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে ইমামুল আউলিয়া, গাউছুলআজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক:) এর ১২৩ তম চান্দ্রবার্ষিক (কমরি) ওরশ শরীফ শান-এ গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের ব্যবস্থাপনায় দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী মহামান্য সকল আওলাদ পাকবৃন্দ ও খোলাফায়ে গাউছুল আজম মাইজভান্ডারীর সকল দরবারের সম্মানিত আওলাদে পাক গণের উপস্হিতিতে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে।
কর্মসূচি :- বাদ আসর।
পবিত্র খতমে কুরআন।
বাদ মাগরিব -আলোচনা সভা মিলাদ কিয়াম তাওল্লাদে গাউছিয়া শরিফ ও জিকরে সামা মাহফিল,মোনাজাত ও তাবারুক বিতরণ।