সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গজারিয়ায় ঝটিকা মিছিল।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঝটিকা মিছিল করেছে উপজেলা ছাত্রদল, যুবদল ও কৃষক দল।

আজ শুক্রবার (৯ মে) রাত ৮ টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি আনন্দ মেলা সিনেমা হল মার্কেট হয়ে ভবেরচর-রসুলপুর সড়ক প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য ফিরোজ আলম। সঙ্গে ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম তারেক, সাহাদাত হোসেন পান্নু, নজরুল মেম্বার, আজহারুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন,ও ভবের চর ইউনিয়ন কৃষক দলের সহ সাধারণ সম্পাদ মোঃ দুলাল সরকার ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আহমেদ ব্যাপারী, গোলাম হোসেন জমাদ্দার, ছাত্রদলের নেতা জহির ফরহাদ, ইমতিয়াজ রাকিব ও আবু বকর সিদ্দিক।

মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা আওয়ামী লীগকে ‘স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী সংগঠন’ আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি। আগামী দিনগুলোতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।’

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102