রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার সময় যানচলাচল নিয়ন্ত্রনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার দিন মঙ্গলবার (৬ মে) রাজধানীর বিমানবন্দর সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এক্সপ্রেসওয়েতে চলতে পারবে মোটরসাইকেল-সিএনজি
জনভোগান্তি কমাতে মঙ্গলবার (৬ মে) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

জনসাধারণকে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ করেছে ডিএমপি।

ওই সময়ে বিএনপিকর্মীদের রাস্তায় না থেকে ফুটপাতে অবস্থান করতে এবং প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করে এ ব্যাপারে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

ট্রাফিক নির্দেশনা
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী হতে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে নিচের রাস্তা ব্যবহারের অনুরোধ।
১।আব্দুল্লাপুর কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করা।
২।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা।
৩। উত্তরা ও মিরপুরের নাগরিকরা এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২ নম্বর সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন হতে ১৮ নম্বর সেক্টর-পঞ্চবটী হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করা।


৪।গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীরা কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এয়ারপোর্ট/উত্তরা যেতে পারবেন।
৫।মহাখালী বাস টার্মিনাল হয়ে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহন মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারবে।

৬।এয়ারপোর্ট/৩০০ ফিট রাস্তা হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলা যানবাহন বনানী/কাকলী র‍্যাম্পের পরিবর্তে মহাখালী র‍্যাম্প/এফডিসি র‍্যাম্প ব্যবহার করতে পারবে।
৭।ঢাকা সেনানিবাসের রাস্তায় (জিয়া কলোনি/জাহাঙ্গীর গেইট/সৈনিক ক্লাব/স্টাফ রোড) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধু হালকা যানবাহন চলতে পারবে।
৮।এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অটোরিক্শা ও মটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধ করে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলতে পারবে। ওভার স্পিড ও লেইন পরিবর্তন ঠেকাতে এক্সপ্রেসওয়েতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকবে।

 

৯।বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর পথে চলা ট্রেন ব্যবহার করা যাবে। ডিএমপির অনুরোধে সকল আন্তঃনগর ট্রেন মঙ্গলবার সকাল হতে দুপুর পর্যন্ত টঙ্গী, এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে দুই মিনিটের জন্য থেমে যাত্রী নেবে। এছাড়া বাংলাদেশ রেলওয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন পরিচালনা করবে।
১০।হজযাত্রীসহ বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে এবং ওই এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা হতে বের হতে হবে।

১১।মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
১২।খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা কাউকে ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার অনুরোধ।
১৩।অভ্যর্থনা জানাতে আসা কেউ খালেদা জিয়ার গাড়ি বহরে যুক্ত হতে পারবে না।
১৪।অভ্যর্থনা জানাতে আসা কেউ মোটরসাইকেল নিয়ে কোনোক্রমেই গুলশান/বনানী হতে এয়ারপোর্ট পর্যন্ত অবস্থান করতে পারবেন না বা মটরসাইকেল নিয়ে লোকজনের মধ্যে চলতে পারবেন না। তবে ওই রাস্তা দিয়ে (জনসমাগম না হলে) সাধারণ বাহনের সঙ্গে মোটরসাইকেল চলতে পারবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102