সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

শ্রমিক দিবসে বিএনপির শ্রমিক সমাবেশ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

সাইফুল প্রতিবেদক :

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ। আজ দুপুর ২টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হবে। এরই মধ্যেই সমাবেশ ঘিরে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণ, ব্যানার-ফেস্টুন লাগানো, মাইকিং এবং প্রচারপত্র বিতরণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ শেষ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা।

জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশ থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১২ দফা দাবি উত্থাপন করবে। দাবিগুলো নিয়ে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন শ্রমঘন এলাকায় প্রচারণা চালানো হয়েছে।

সমাবেশে অংশ নিতে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, কেরানীগঞ্জসহ আশপাশের জেলা থেকে দলীয় নেতাকর্মীরা ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি জানিয়েছে, প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানার ব্যানারে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102