সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

শামীম ওসমান পালিয়ে গেলেও তার দোসররা নারায়ণগ‌ঞ্জে বিশৃঙ্খলা কর‌ছে-ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

নিজসস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

রবিবার ২৭ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে  অভিযোগ তুলে ধরেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন,নারায়ণগঞ্জ থেকে শামীম ওসমান পালিয়ে গেলেও তার দোসররা নারায়ণগ‌ঞ্জে বিশৃঙ্খলা কর‌ছে। তা‌দের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের লড়াই করতে হচ্ছে। তারা ঘায়েল করার জন্য বিভিন্নভাবে  নেতাকর্মীদের বিরু‌দ্ধে অপপ্রচার ও কাল্পনিক অভিযোগ সামনে এনে বিএন‌পির ভাবমূর্তি ক্ষুণ্ণ কর‌ছে। ফ্যাসিবাদের এই দোসরদের বিরুদ্ধে গণপ্রতি‌রোধ গড়ে তুল‌তে হবে। অপপ্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদে তি‌নি ব‌লেন,আওয়ামী দোসরদের পরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী মহল থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মী পর্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার ও অপপ্রচারের শিকার হচ্ছে।একইভাবে নারায়ণগঞ্জের ফতুল্লাতেও আমা‌দের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হ‌চ্ছে। আমরা এই ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দলীয়ভাবে আলোচনা ক‌রে আমরা এই ধরনের কুচক্রী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

রিয়াদ মোহাম্মদ ব‌লেন,ফতুল্লা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, প্রাথমিক বিদ্যালয়সহ বহু সরকারি ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের ভূমির দাতা আমার পূর্ব পুরুষরা। আমার বাবা ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও মা ছিলেন স্কুল শিক্ষিকা। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন বিএনপির নিবেদিত কর্মী।

যিনি মানববন্ধন করেছেন, তিনি ফতুল্লার কেউ নন এবং মানববন্ধনে মুষ্টিমেয় লোকের সবাই বহিরাগত এবং তারা কেউ এখানকার ব্যবসায়ী নন। মানববন্ধনকারীরা সঠিকভাবে আমার নামটিও জানেন না। যার কারণে তারা সঠিকভাবে আমার নামটিও উচ্চারণ করতে পারেননি। মূলত আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এক পক্ষ ভাড়াটে লোকজন দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ এনে একটি মানববন্ধন আয়োজন করিয়েছে।

ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন,যুবদল নেতা মিঠু,রাহাত চৌধুরীসহ ১৫/২০ জন সাধারণ মানুষ সেই ঘটনায় গুরুতর আহত হন। তাতে হোসেন টেক্সটাইল নামে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়। আমি সেই ঘটনার সঙ্গে জড়িত থাকলে, সেই মামলায় অবশ্যই আমাকেও আসামি করা হতো।

পুলিশ সেই মামলার ভিত্তিতে আক্তার, সুমনের বাড়ির কেয়ারটেকারসহ ৭-৮ জনকে গ্রেপ্তার করেন জানিয়ে রিয়াদ মোহাম্মদ বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সেই হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ এনে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

রিয়াদ লিখিত অভিযোগে বলেন, সন্ত্রাসী আক্তার, সুমন ও তাদের পরিবার বিগত দিনে ৮-১০টি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। এর মধ্যে বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মেম্বার, ডাইং ব্যবসায়ী সোলেমান এবং নজরুল হত্যাকাণ্ড অন্যতম।

তি‌নি বলেন, বর্তমানে দেশে কোন দলীয় সরকার নেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগে কোন সত্যতা থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অবশ্যই আমার বিরুদ্ধে কোনো না কোনো লিখিত অভিযোগ জমা থাকতো এবং আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতো। কিন্তু আমার বিরুদ্ধে বিগত দিনে এই ধরনের কোনো অভিযোগ আইনশৃঙ্খল বাহিনীর কাছে নেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগের কিঞ্চিত সত্যতা থাকলে যৌথবাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা অবশ্যই অবগত থাকতেন এবং আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন।“

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, সহ-সভাপতি হানিফ কবির, সুমন আকবর, যুগ্ম সম্পাদক আনিস রহমান,ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক কামাল আহম্মেদ, মিলন টালি, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102