
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয় এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে সুবিধামতো সময়ে তিনি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন।
আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম বলে ,মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, আমরা যাতে দেশের জন্য দীর্ঘ মেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হব, সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। কখন যুক্ত হব, সেটা এখনও আনসার্টেন।
তিনি বলেন, এটা কেও ধরে নেবেন না যে, আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। নতুন রাজনৈতিকজ জাতীয় দল নাগরিক পার্টি ,তা কিন্তু নয়।