রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী পিয়েল বাহিনীর ছিনতাইয়ের কবলে নিরাপত্তাকর্মী।

সোনারগাঁও প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ উপজেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার দৈলেরবাগ, চিলেরবাগ, হাতকোপা সহ আশেপাশের আরো তিন চারটি গ্রামের বসবাসকারীদের ঘুম হারাম করে ফেলেছে ধর্ষণ খুন সহ ডজন খানেক মামলার ফেরারি আসামি পিএল বাহিনী।

দিনে রাতে প্রকাশ্যে দৈলেরবাগ ও চিলারবাগে নারী পুরুষ সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মালামাল লুট করে সর্বস্বান্ত করে এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলছে।


জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে এলাকাবাসী কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় না। এমনকি থানা পুলিশকে জানাতেও ব্যর্থ হয় । থানা পুলিশকে তাদের বিরুদ্ধে অভিযোগ করলে অভিযুক্ত ব্যক্তিকে হেনস্তার শিকার হতে হয়। ঘরে ঢুকে মালামাল লুট করে এলোপাতারী কুপিয়ে গুরুতর আহত করে। লুটপাট ও মাদকের রাম রাজত্ব কায়েম করেছে পিয়েল বাহিনী। মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের হটস্পট এখন সোনারগাঁয়ের পৌরসভার দৈলেরবাগ।
তারাই ধারাবাহিকতায় গত শনিবারসোনারগাঁ রয়েল রিসোর্টের নিরাপত্তাকর্মী হাসান কামরুল (৩২)পিএলবাহীনির হামলায় গুরুতর আহত হয়।

শনিবার(১২ এপ্রিল)দুপুর ২টার দিকে পৌরসভার,দৈলেরবাগ গ্রামে পিএল এর প্রধান সহকারী সন্ত্রাসী ফরিদ ও তার সহযোগীরা তাকে কুপিয়ে জখম করে নগদ অর্থ ছিনিয়ে নেয়।

আহত হাসান কামরুল জানান,একটি বিশেষ কাজে রয়েল রিসোর্ট থেকে মোগরাপাড়া চৌরাস্তার দিকে যাচ্ছিলেন । পথিমধ্যে চিলারবাগ গ্রামের মোমেনের দোকানের সামনে পৌঁছালে পিয়েল এর নেতৃত্বে ফরিদ সহ ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল তার অটোরিকশার গতিরোধ করে। এ সময় তারা চাপাতি দিয়ে কামরুলের ওপর হামলা চালায়। তিনি আত্মরক্ষার চেষ্টা করলে চাপাতির কোপে তার এক হাতের চারটি রগ কেটে যায়।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর আহত কামরুল সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102