রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ আব্দুস সালাম(৪২)নামের এক বাংলাদেশি আহত হয়েছেন।

বিশেস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বিশেস প্রতিনিধিঃ
শনিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টা দিকে চাকঢালা সীমান্তে ৪৪ নাম্বার পিলারের কাছে শূন্যরেখায় এ দুর্ঘটনা ঘটে।বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তে পণ্য চোরাচালানের সময় স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ আব্দুস সালাম(৪২)নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে।
আহত আব্দুস সালাম চাকঢালা সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকায় মৃত আফজালের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন,আব্দুস সালাম দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পণ্য চোরাচালান করেন। প্রতিদিনের মতো আজ দুপুরে বাংলাদেশি পণ্য নিয়ে চোরাই পথে মিয়ানমারে যান সালাম। ফেরার পথে চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর পিলারের কাছে শূন্যরেখায় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুস সালামের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন বলে শুনেছি। তিনি কী কারণে সীমান্তের ওপারে গেছেন, কীভাবে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন, তা জানি না। সীমান্ত দেখভাল করে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেছেন, মাইন বিস্ফোরণের বিষয়ে শুনেছি। আহত ব্যক্তিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102