রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি,দখলবাজি করলে ছাড় দেওয়া হবে না:বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:২৩/০৩/২৫ ইং

রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেপাড়া এলাকায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান উক্ত অনুষ্ঠানে তিনি বলেছেন,সোনারগাঁয়ে যদি কেউ দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি,দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও লুটপাট করে তাদেরকে ছাড় দেওয়া হবে না।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে।তারেক রহমানের নির্দেশেই বিএনপির প্রতিটি তৃনমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগনের পাশে দাঁড়িয়েছেন।এদেশে আর কোন জুলুমকারী ফ্যাসিষ্টদের স্থান দেয়া হবে না।

বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু,সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার,পৌর বিএনপি নেতা হুমায়ুন কবির।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিএনপি নেতা সাদেকুল ইসলাম সেন্টু,আবুল হাসেম,বিএম ডালিম,বিএনপি নেতা সেলিম দীপু,বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মেম্বার,উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুর রহমান,কৃষকদল নেতা ফজলু মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন,ছাত্রদল নেতা আরাবী,আলভী,ইমন,আওলাদ প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার বিএনপি তার অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102