শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফেসবুকের এই পোস্ট থেকে কি বোঝাতে চান বাংলাদেশ অধিনায়ক ?

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

শুরু হয়ে গেছে বিশ্বকাপের ঘণ্টা । আগামী ৭তারিখ ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে বাংলাদেশ। আর তার আগেই বিতর্কিত মন্তব্য করলেন সাকিব আল হাসান! একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, এই মুখ আর দেখাবো না। সাকিবের এই পোস্টের পরেই শুরু হয়আলোচনা সমালোচনা কেন এমন মন্তব্য করলেন বাংলাদেশ অধিনায়ক?

চলতি বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা নিয়ে বিতর্ক কম হয়নি। এবারের বিশ্বকাপ স্কোয়াডে বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে জায়গা দেয়নি টিম ম্যানেজমেন্ট। শোনা যায় সাকিবের অঙ্গুলিহেলনেই নাকি দল থেকে বাদ দেওয়া হয়েছে তামিম ইকবালকে। তামিম ইকবালকে দলে না নেওয়া নিয়ে দুভাগে বিভক্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট। তামিম ইস্যুতে সাকিব সহ বাংলাদেশের বোর্ডের দিকে ধেয়ে এসেছে সমালোচনার তীর। বাংলাদেশ সমর্থকরাও এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন। যদিও পরে জানা যায় ব্যাটিং অর্ডার নিয়ে সমস্যার কারণে বাদ পড়তে হয় তামিম ইকবালকে। শুধু তাই নয় বিশ্বকাপের আগে লিটন দাসকে সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

সাকিবের এই ফেসবুক পোস্টের পরেই অনেকে তামিম ইস্যুর সঙ্গে মিলিয়ে দিতে চাইছেন। অনেকে বলছেন সাকিব নিজের আত্মগ্লানি থেকেই এই পোস্টটি করেছেন। তামিমকে বাদ দেওয়ার পর হয়তো নিজের ভুল বুঝতে পেরে এই কথাটি লিখেছেন। যদিও বিষয়টি আদতে তা নয়। জানা যায় তিনি পুরুষদের একটি প্রসাধনী সামগ্রীর হয়ে বিজ্ঞাপনের জন্য এই পোস্ট করেছেন। এটি একটি শেভিং ক্রিমের বিজ্ঞাপন। সাকিবের এই ফেসবুক পোস্টের মধ্যে কোন গোপন বিষয় নেই।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102