রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

গোদাগাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অনুমোদনহীন একটি ইটভাটায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় এই ইটভাটার মালিকদের নিকট থেকে মুচলেকা নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে গোদাগাড়ী উপজেলায় পরিবেশ অধিদফতরের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতর রাজশাহীর সহকারী পরিচালক মো. কবির হোসেন এবং পরিদর্শক নীল রতন সরকার। এছাড়াও অভিযানের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে গোদাগাড়ী থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ, গোদাগাড়ী উপজেলার কাদীপুর এলাকায় অবস্থিত অবৈধভাবে পরিচালিত এমএইচবি ব্রিকস নামক ইটভাটার মালিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এই ইটভাটার মালিকের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, হাইকোর্টের নিয়ম অনুযায়ী যেসব ইট ভাটার প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেসব ভাটা বন্ধের নির্দেশ রয়েছে। এরই ধারাবাহিকতায় গোদাগাড়ী উপজেলার কাদীপুর এলাকায় অবস্থিত এমএইচবি ব্রিকস নামক ইটভাটার মালিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন স্থান থেকে ইটভাটার মাটি সংগ্রহের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত আইন, ২০১৯) এর ৫(২) ধারায় সংঘটিত অপরাধে একই আইনের ১৫(১)(খ) ধারায় একটি মামলায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই ইটভাটার মালিকের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এবিষয়ে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. কবির হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ (সংশোধিত) অমান্য করায় গোদাগাড়ী উপজেলার একটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযান পরিচালনাকালে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি এফএএল- জি ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102