রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

ময়মনসিংহের গফরগাঁও অতিরিক্ত মদ্যপানে নিহত ০৩ ও অসুস্থ০১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে অতিরিক্ত মদ্য পানে ৩ জনে মৃত্যুর ঘটনা ঘটেছে।ও ১জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ৬ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২জন এবং সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১জন মারা যান। এ ঘটনায় মাসুদ নামের অপর একজন গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার ইব্রাহীমপুরের বাসিন্দা মাসুদ ও তার বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার নিজাম বুধবার রাতে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের টুমপাড়া মুদিপাড়া গ্রামে মাসুদের খালার বাড়িতে আসেন। রাতের খাবারের পর খালাতো ভাই আবদুল জলিলের ঘরে চারজন দেশীয় মদ্যপান করেন।এতে কিছুক্ষণ পর সবাই অসুস্থ হয়ে পড়েন।

মৃতদের মধ্যে রয়েছেন চরআলগী ইউনিয়নের টুমপাড়া মুদিপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে সুমন মিয়া (৩৫), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবদুল জলিল (৪২) এবং ব্রাহ্মণবাড়িয়ার নিজাম উদ্দিন (৩৮)।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মদজাতীয় অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। গুরুতর অসুস্থ মাসুদ হাসপাতালে পুলিশের নজরদারিতে রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102