রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

বিরোধী দলের নেতা রওশন এরশাদের নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকার মালিক ময়মনসিংহ সদরের পিআইও মনিরুল হক ফারুক রেজা এখনো ধরা ছোঁয়ার বাইরে।।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ভ্রাম্যমান প্রতিনিধিঃতালহা চৌধুরী রুদ্র।।

ময়মনসিংহ সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা বর্তমানে কোটি কোটি টাকার মালিক বলে গুরুতর অভিযোগে জানা গেছে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের সদর উপজেলার এই সরকারি চাকরি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে তিনি ময়মনসিংহ জেলার প্রতিটি আনাচে কানাচে পিআইও হিসেবে তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদের কাছের লোক  বলে সবাইকে পরিচয় দিতেন।

জানা গেছে, এর ফলে তার দুটো লাভ হতো একদিকে সরকারের সার্বিক প্রকল্পের টাকা তিনি লুটে নিয়েছেন অন্যদিকে রওশন এরশাদের নাম বিক্রি করে তিনি চাকরি ঠিক রেখেছেন আর দেদারসে টু-পাইস কামিয়ে নিয়েছেন।

সংশ্লিষ্ট তথ্য জানায়. দিনের শেষে দেখা গেছে,  তার দুই পকেটই অবৈধ টাকায় টইটুম্বরে ভরা।
অনুসন্ধান করে জানা গেছে, একদিকে যেমন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের তৎকালীন সরকার রওশন এরশাদের একহাত ধরে টেনেছেন জাতীয় পার্টিকে তার তোষামোদির জন্য আর এক হাত ধরে টেনেছেন ময়মনসিংহের জাতীয় পার্টির নেতা কর্মীরা। যার মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার সরকারি কর্মকর্তা পিআইও মনিরুল হক ফারুক রেজার নাম সর্বাগ্রে বলে জানা গেছে।

অভিযোগে আরও জানা গেছে, পিআইও হিসেবে মনিরুল হক ফারুক রেজা ছিলেন দূর্ণীতির শীর্ষে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় স্হানীয় সরকার বিভাগ থেকে দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে বরাদ্দ তার হাতে আসতো, দুঃখের বিষয় তার সিংহ ভাগই নির্লজ্যের মতো দূর্ণীতবাজ পিআইও ভরে ফেলতেন নিজ পকেটে ।

জানা গেছে, স্হানীয় সরকার বিভাগের অর্থের  বিতরণ বা দরিদ্র জনগোষ্ঠীর টিআর,কাবিখা কিংবা কাবিটা অথবা কর্মসৃজন প্রকল্পের টাকা কোন টার নিয়মনীতির ই ধার ধারেনি আর কোন পাত্তাই দেয়নি মনিরুল হক ফারুক রেজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারের যে বিধান বিদ্যমান সেটাকে পিআইও মনিরুল হক রেজা উড়িয়ে দিয়ে বলেছেন আওয়ামীলীগ সরকার যতোদিন ক্ষমতায় আছে ততোদিন এসব থোরাই কেয়ার করে চলেছেন সরকারের অধিনস্ত এই কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।
অথচ মনিরুল হক ফারুক রেজা  ভাবেওনি একদিন আওয়ামিলীগ সরকারের মালিকানা পতিত হবে আর মনিরুল হক ফারুক রেজার মতো সরকারের নিমোক খাওয়া দূর্ণীতিবাজদের পেছনে ধাওয়া করবে প্রজাতন্ত্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী।

ময়মনসিংহের সচেতন মহল এবার জানতে চান মনিরুল হক ফারুক রেজার মতো অর্থ লোপাট কারীদের বিরুদ্ধে আইনানুগ কি ব্যবস্হা গ্রহন করা হয়েছে ?  এছাড়া ময়মনসিংহ সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজার বিরুদ্ধে আইনগত কি বিভাগীয় ব্যবস্হা গ্রহন করা হয়েছে ? 

যদি না হয়ে থাকে তাহলে সরকারি অর্থ দূর্বৃত্ত পিআইও মনিরুল হক ফারুক রেজার বিরুদ্ধে বাদী হয়ে ময়মনসিংহ দূর্ণীতি দমন কমিশন দূদকের দেশপ্রেমিক কর্মকর্তারা কি আইনের আওতায় নিয়ে এসে মনিরুল হক ফারুক রেজা কে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে ব্যবস্হা নিতে পারবেন না? ময়মনসিংহের সুশীল সমাজের এটাই প্রশ্ন বলে জানা গেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102