রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

কোটালীপাড়ায় যুবদলের কমিটি বাতিলের দাবী।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,

গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভকরেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এর পর তারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মহাসিন শেখ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়া।

পদবঞ্চিত নেতা মহাসিন শেখ বলেন, গত ১১ জানুয়ারি মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হিরণ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে থানা কমিটির নেতারা কমিটি ঘোষণা না করে সম্মেলনস্থল ত্যাগ করেন। এর ১১ দিন পর রাতের আঁধারে ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে বসে মো. হানিফ মিয়াকে সভাপতি ও সাদ্দাম মৃধাকে সাধারণ সম্পাদক করে চিরণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর

পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।

মহাসিন জানান, তিনি ২০০৯ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলে যোগ দেন। পরবর্তী সময়ে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক, সহসভাপতি এবং হিরণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। হিরণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সব সদস্য তাঁকে হিরণ ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে প্রার্থী করেন। কিন্তু সংশ্লিষ্ট নেতারা আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী লীগ পরিবারের একজন ব্যবসায়ীকে যুবদলের সভাপতি করেছেন। যাঁকে সভাপতি করা হয়েছে, তিনি কোনো দিন জাতীয়তাবাদী দলের কর্মীও ছিলেন না। ঘোষিত কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, হিরণ ইউনিয়ন যুবদল যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা সাংগঠনিকভাবেই গঠন করা হয়েছে। এই কমিটি বাতিলের কোনো সুযোগ নেই।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102